Sundarban Tours & Travel
হোমশিপসমূহট্যুর প্যাকেজগন্তব্যগ্যালারিআমাদের সম্পর্কেযোগাযোগ

Sundarban Tours & Travel

সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেল বাংলাদেশের শীর্ষস্থানীয় ইকো-ট্যুরিজম অপারেটর, যা সুন্দরবন ভ্রমণে বিশেষজ্ঞ। আমরা নিরাপদ, আরামদায়ক ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

  • হোম
  • ট্যুর প্যাকেজ
  • গন্তব্য
  • গ্যালারি
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ

যোগাযোগের তথ্য

  • খুলনা, বাংলাদেশ
  • +৮৮০ ১৭০০-০০০০০০
  • [email protected]

নিউজলেটার

নতুন ট্যুর ও অফার পেতে সাবস্ক্রাইব করুন

© 2026 সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেল। সর্বস্বত্ব সংরক্ষিত।
সব শিপে ফিরে যান
Sundarban
এসি

এম,ভি,অবসর

এম,ভি,অবসর — 54 বেড, 20 রুম সহ সুন্দরবন ভ্রমণের জন্য একটি আরামদায়ক শিপ।

ধারণক্ষমতা: ৫৪ জনকেবিন: ২০
৳১৫,০০০/জনপ্রতি
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুনযোগাযোগ ফর্ম

সুবিধাসমূহ

৩-দিন ২-রাত: প্রতিদিন থাকছে ডাবল ফুড মেন্যু তিনবেলা খাবার ও দুইবেলা স্ন্যাক্স এবং সার্বক্ষনিক চা-কফির সুব্যবস্থা।সব রুম এটাস্ট ওয়াশরুম সহ।বার-বি-কিউ কর্নার,মিষ্টি পানির রির্জাভার,নামাজের জায়গা।ইকো সাউন্ড সিস্টেম, ফায়ার এলাম সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যাবস্থা। ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।শীপের অভ্যন্তরে নান্দনিক ডিজাইন।একদিন রাতে স্পেশাল চিকেন এবং ফিস BBQ নাইটঅভিজ্ঞ শেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার,অভিজ্ঞ গাইড। প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি,লাইফ জ্যাকেট, লাইফ বয়া।আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

প্যাকেজ ও মূল্য

এসি প্যাকেজ

মোট বেড: ৫৪মোট রুম: ২০

রুম বিবরণ

রুমের ধরনসংখ্যাধারণক্ষমতা
ফোর বেড রুম৪৪ জন
থ্রি বেড রুম৬৩ জন
কাপল বেড রুম১০২ জন

গ্রুপ ভিত্তিক মূল্য

গ্রুপ সাইজজনপ্রতি
০৫-১০৳১৮,০০০
২০-৩০৳১,৬০,০০০
৪০-৫০৳১৫,০০০

নন-এসি প্যাকেজ

মোট বেড: ৫৪মোট রুম: ২০

রুম বিবরণ

রুমের ধরনসংখ্যাধারণক্ষমতা
কাপল বেড রুম১০২ জন
থ্রি বেড রুম৬৩ জন
ফোর বেড রুম৪৪ জন

গ্রুপ ভিত্তিক মূল্য

গ্রুপ সাইজজনপ্রতি
০৫-১০৳১৩,০০০
২০-৩০৳১২,০০০
৪০-৫০৳১১,০০০

খাবার তালিকা

১ম দিন:

  • সকাল: জুস, ব্রেড, মাখন, জেলি, ডিম, মিষ্টি, কলা, মধু, চা/কফি। বেলা ১১ টা- নুডলস, চা/কফি।
  • দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, ভেটকি মাছ (কোরাল), মুরগির কারী, ডাল সালাদ। সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
  • রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, চাইনিজ ভেজিটেবল, সালাদ, সফট ড্রিংস।

২য় দিন

  • সকালে: ৫:৩০- বিস্কিট, চা/কফি।
  • জঙ্গল সাফারিতে আপেল এবং পানি। ফিরে এসে শরবত।
  • সকাল ৯ টা: ভুনা খিচুরি,বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি। বেলা ১১ টা- পেয়ারা/ কমলা, চা/কফি।
  • দুপুরে: সাদাভাত, ভর্তা, চিংড়ি শাক, ফাইস্যা মাছ, মুরগির কারী, ডাল, সালাদ। সন্ধা: ৬টা- ফল, বিস্কিট, চা/কফি।
  • রাত্রে: পোরাটা, মুরগির বারবিকিউ, কোরাল মাছের বারবিকিউ, হাসের রেজালা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

৩য় দিন:

  • সকালে: পরটা, সবজী, ডিম ভাজি, মধু চা/কফি।
  • বেলা ১১টা- বিস্কিট, কমলা, চা/কফি।
  • দুপুরে- সাদা ভাত, টেংড়া মাছ, গরু ভূনা/খাসির রেজালা, ভর্তা, ডাল সালাদ। বিকেলে- পাকুড়া/পুরি, চা/কফি।
  • রাতে: সাদা ভাত, সবজী, মুরগীর কারি/মুড়ি ঘন্টো, ডাল।
  • চা/কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।
  • বি:দ্র: সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে।

৩ দিন ২ রাত ট্যুর প্ল্যান

প্রতিটি সুন্দরবন ট্যুরে যা যা ঘুরে দেখবেন — দিন অনুযায়ী বিস্তারিত সময়সূচি।

শুরু: খুলনা
1

১ম দিন

  • সকাল ৭টায় খুলনা থেকে আমাদের গাইড রিসিভ করে শিপে নিয়ে যাবেন; রূপসা-পশুর নদী হয়ে শিপ চলবে আন্ধারমানিকের উদ্দেশ্যে।
  • দুপুরের খাবারের পর আন্ধারমানিকে নেমে সশস্ত্র নিরাপত্তা রক্ষী ও প্রশিক্ষিত গাইডের সাথে ফুট ট্রেইলে হাঁটা — হরিণ প্রজনন কেন্দ্র ও ডলফিন টাওয়ার পরিদর্শন।
  • রাতে শিপ চলবে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে।
2

২য় দিন

  • ভোরে দেশি নৌকায় ক্যানেল ক্রুজিং এবং বাদামতলা সী বীচ পরিদর্শন — সুন্দরবন ও বঙ্গোপসাগরের মিলনস্থল।
  • নাস্তার পর টাইগার টিলা, কেউড়া সুটি ও কটকা সৈকত ভ্রমণ, হিরণ পয়েন্টে বোট ট্রিপ ও মিষ্টি পানির পুকুর দর্শন।
  • দুবলার চরের সমুদ্র সৈকত ও শুটকি পল্লি ঘুরে শিপে প্রত্যাবর্তন।
3

৩য় দিন

  • সকালে করমজল কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন — হরিণ, কুমির, কচ্ছপ ও বানরের দেখা মিলবে।
  • আনুমানিক বিকাল ৪-৫টার মধ্যে খুলনা পৌঁছে ট্যুর সমাপ্ত (জোয়ার-ভাটার কারণে সময় কিছুটা কম-বেশি হতে পারে)।
সমাপ্তি: খুলনা

বুকিং ও ভ্রমণ পলিসি

  • বুকিং নিশ্চিত করতে জনপ্রতি নূন্যতম ৫০% অগ্রিম জমা দিতে হবে — সরাসরি অফিসে, ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশের মাধ্যমে।
  • শিশু নীতি: ১-৩ বছর সম্পূর্ণ ফ্রি (মা-বাবার সাথে খাবার শেয়ারিং); ৩-৮ বছর প্রাপ্তবয়স্কের ৫০% চার্জ প্রযোজ্য।
  • সাধারণত ৩ দিন ২ রাতের প্যাকেজ, তবে চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যায়।
  • ভ্রমণের উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ — এ সময় বন্যপ্রাণী বেশি দেখা যায়।
  • বিদেশি পর্যটকদের জন্য অতিরিক্ত ১০,৫০০ টাকা ফরেস্ট এন্ট্রি ফি প্রযোজ্য।
  • আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা বা যান্ত্রিক ত্রুটির কারণে তারিখ, স্পট বা শিপ পরিবর্তন হতে পারে।

বুকিং বাতিলের ক্ষেত্রে কর্তনের হার

ট্যুর শুরুর পূর্বেমোট মূল্যের কর্তন
৩০ দিন পূর্বে২০%
১৫ দিন পূর্বে৫০%
৭ দিন পূর্বে৭০%
৪ দিন পূর্বে৮০%

সাথে যা যা রাখবেন

  • প্রয়োজনীয় ঔষধ, টুথব্রাশ ও পেস্ট
  • ক্যাপ, সানগ্লাস, সানস্ক্রিন লোশন
  • ক্যামেরা, মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক
  • টেলিটক সিম কার্ড (বনের গভীরে শুধু টেলিটক নেটওয়ার্ক পাওয়া যায়)
  • সাবান, শ্যাম্পু ও ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী
  • জাতীয় পরিচয়পত্র, না থাকলে ফটোকপি

শিপে ওঠার পর কেনাকাটার কোনো সুযোগ নেই। বনের গভীরে কিছু জায়গায় শুধু টেলিটক নেটওয়ার্ক পাওয়া যায়।

সুন্দরবন ভ্রমণের নির্দেশিকা

  • হালকা রঙের, ঢিলেঢালা ফুল-স্লিভ পোশাক পরুন; উজ্জ্বল রঙ পরিহার করুন।
  • কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করবেন না।
  • পানিরোধী স্যান্ডেল/কেডস নিন; সু বা হাই হিল পরিহার করুন।
  • লাগেজের সাইজ ছোট রাখাই ভালো।
  • জঙ্গলে নামার পর নিঃশব্দে সারিবদ্ধভাবে হাঁটুন, দল থেকে আলাদা হবেন না।
  • পানি অপচয় করবেন না — সবকিছু খুলনা থেকেই নিয়ে উঠতে হয়।
  • গাছপালায় হাত দেবেন না বা ক্ষতি করবেন না; পলিথিন/আবর্জনা যত্রতত্র ফেলবেন না।
  • গাইড ও নিরাপত্তা কর্মীর নির্দেশনা মেনে চলুন।
  • ড্রোন, অস্ত্র বা যেকোনো অবৈধ জিনিস বহন সম্পূর্ণ নিষিদ্ধ — শাস্তিযোগ্য অপরাধ।